ওবায়দুল কাদেরের মৃত্যু নিয়ে যা জানা গেল

০৩ মার্চ ২০২৫, ০৭:১১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে ৩টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। 

প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং, সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিউমর স্ক্যানার। 

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।  সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

যে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার হলো
  • ২৫ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার বৈশ্বিক হাব হিসেবে গড়ে তু…
  • ২৫ জুলাই ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৫ জুলাই ২০২৬
ছাত্রদের ওপর হামলা, ভিডিও করায় সাংবাদিককে পেটাল অটোরিকশা চা…
  • ২৫ জুলাই ২০২৬
বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষে…
  • ২৫ জুলাই ২০২৬
বাহাত্তরের সংবিধানই ফ্যাসিবাদ তৈরির ভিত্তি, সুবিচার ছাড়া মব…
  • ২৫ জুলাই ২০২৬