ধানমন্ডি ৩২-এ ছাত্রলীগের মিছিলের দাবিতে ভিডিওটি ভুয়া

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
ধানমন্ডি ৩২-এ ছাত্রলীগের মিছিলের দাবিতে ভিডিওটি ভুয়া

ধানমন্ডি ৩২-এ ছাত্রলীগের মিছিলের দাবিতে ভিডিওটি ভুয়া © সংগৃহীত

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর প্রেক্ষিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ধানমন্ডি ৩২ এ হামলার প্রতিবাদে ছাত্রলীগের একটি বিশাল মিছিল বের হয়েছে।

তবে এই তথ্য সঠিক নয় বলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওটি গতকাল ৫ ফেব্রুয়ারি রাতের নয়, বরং এটি ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিলের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে এক সাংবাদিকের ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সে সময় (২০২০ সালে) কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

একই ঘটনায় একটি জাতীয় দৈনিকেরর ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য দেখা যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ওই ভিডিও ব্যবহার করে ২০২৪ সালের ৯ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল বলে প্রচার করা হয়েছিল। ওই দাবি নিয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক করে সত্যতা যাচাই করে।

সুতরাং, ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে ২০২০ সালের ভিন্ন ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9