বাংলাদেশের পুরোনো সরকার ফিরিয়ে আনতে সত্যিই কি টুইট করেছেন ট্রাম্প?

২৬ জানুয়ারি ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে, ‘বাংলাদেশের পুরোনো সরকার ফিরিয়ে আনুন’ লিখেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধমে প্রচার করা হচ্ছে। তবে এ খবর সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পুরোনো সরকার ফিরিয়ে আনার বিষয়ে কিংবা ড. ইউনুসকে দেশদ্রোহী আখ্যা দিয়ে কোনো এক্স পোস্ট করেননি। বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। গত ২৩  নভেম্বর ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে ‘Update’ শব্দ লেখা রয়েছে। অর্থাৎ, এটি ট্রাম্প বা তার বিষয়ে নিয়মিত আপডেট প্রদানকারী অ্যাকাউন্ট বলে প্রতীয়মান হয়। 

এক্সের হেল্প সেন্টারে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এক্স-এ মানুষ প্যারোডি, ধারাভাষ্য, এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম এবং বায়োতে ‘প্যারোডি’, ‘ফেক’, ‘ফ্যান’ এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এসকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়।

ডোনাল্ড ট্রাম্প ছাড়াও, এক্স প্ল্যাটফর্মে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের নামে ভুয়া অ্যাকাউন্ট দেখা যায়। এর মধ্যে ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফি’র বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায়। ২০২১ সালে এক্স প্ল্যাটফর্ম তাদের পেইড সাবস্ক্রিপশন মডেল চালু করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট মাসিক ফি প্রদান করে ব্লু টিক ভেরিফিকেশন অর্জন করতে পারেন।

অর্থাৎ, আলোচিত এক্স পোস্টটির সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। তার নাম ব্যবহার করে তৈরি একটি ‘আপডেট’ অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্ট ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়া, ট্রাম্পের মূল এক্স অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। সুতরাং, ডোনাল্ড ট্রাম্প এক্সে ‘বাংলাদেশের পুরোনো সরকার ফিরিয়ে আনুন! ইউনুস একজন দেশদ্রোহী’ শীর্ষক পোস্ট করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সত্য নয়।

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9