বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেননি সোহেল তাজ : ফ্যাক্টচেক

২১ জানুয়ারি ২০২৫, ০১:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
সোহেল তাজ

সোহেল তাজ © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে; যেখানে দাবি করা হয়েছে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘শেখ মুজিব কতগুলো চোর জন্ম দিয়ে গেছেন।’

তবে সোহেল তাজ এমন মন্তব্য করেননি বলে মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ মুজিব কতগুলো চোর জন্ম দিয়ে গেছেন’ শীর্ষক কোনো মন্তব্য সোহেল তাজ করেননি বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, অন্তত ১৫ জানুয়ারি থেকে দাবিটি ফটোকার্ড আকারে ফেসবুকে প্রচার শুরু হয়। তবে এ-সংক্রান্ত পোস্টগুলোতে ওই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সোহেল তাজের ফেসবুক পেজেও এ-সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।  

তবে গত ১৬ জানুয়ারি ‘শেখ ফ্যামিলির সবাই চোর’ শিরোনামে জাতীয় দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে শেখ পরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আলোচনা করা হয়।

তবে ইনকিলাবের ওই প্রতিবেদনে সোহেল তাজ বিষয়ে কোনো তথ্য বা এ বিষয়ে তার কোনো মন্তব্য উল্লেখ ছিল না।

সুতরাং ‘শেখ মুজিব কতগুলো চোর জন্ম দিয়ে গেছেন’ শীর্ষক মন্তব্য সোহেল তাজ করেছেন বলে যে দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, তা মিথ্যা।

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081