নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারের গুঞ্জন, যা জানা গেল

১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ছড়িয়ে পড়া ছবি

ছড়িয়ে পড়া ছবি © সংগৃহীত

ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবিও ভাইরাল হয়ে। তবে নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। মুখে খোঁচা দাড়িও রয়েছে।

রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীসহ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্যরা। ওই সময়ের পর থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬