শেখ হাসিনার জনসভার দাবি করা ভিডিওর সত্যতা জানা গেল

১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
রিউমর স্ক্যানার

রিউমর স্ক্যানার © সংগৃহীত

‘শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম’, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। তবে এই ভিডিও শেখ হাসিনার জনসভার নয় এবং এটি ভারতের ওড়িশা রাজ্যের একটি রথযাত্রার।

গতকাল বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই সত্যতা জানিয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সংস্থাটি বলছে, এই প্রতিবেদন প্রকাশ অবধি এ বিষয়ে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ১০ লাখ বারেরও অধিক দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে প্রায় ৭৫ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি প্রায় তিন হাজারবার শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানি হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি ঘটেছে জুলাই আন্দোলনে: প্রেস সচিব

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের জন সমাগমের নয় বরং, এটি ২০২৩ সালে ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে New-age spirituality নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ জুলাই ‘rathayatra’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি শর্টস খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

ওই ভিডিওর ক্যাপশনে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।

পরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Traveller Bhaiya Ji নামের একটি ইউটিউব চ্যানেলে ‘Rath Yatra Puri 2023 (Odisha) Drone View’ শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ২৩ জুনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর পারিপার্শ্বিকতা পর্যবেক্ষণ করে আলোচিত ভিডিওর সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে ২০২৩ সালের ২০ জুন থেকে অনুষ্ঠিত জগন্নাথ রথযাত্রা আয়োজনের।

আরও পড়ুন: ‘বুদ্ধিজীবীদের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কন্টিনিউশন জুলাই গণঅভ্যুত্থান’

রিউমর স্ক্যানার আরও জানায়, এ ছাড়া ভারতীয় গণমাধ্যম The Indian Express এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকেও জগন্নাথ রথ যাত্রা ২০২৩ আয়োজনটি সেবছর ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

অর্থাৎ এই ভিডিওটি শেখ হাসিনার কোনো জনসমাবেশের নয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের সমাগমের ভিডিও দাবিতে ভারতের ওড়িশার রথযাত্রার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9