উপদেষ্টা নাহিদের বোন দাবি করে ভুয়া লিংক শেয়ার সাবেক ছাত্রলীগ নেতার

১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
শেয়ার করা লিংক ও শেখ আবদুল্লাহ

শেয়ার করা লিংক ও শেখ আবদুল্লাহ © সংগৃহীত

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিমকে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদের বোন দাবি করে ভুয়া একটি লিংক শেয়ার করেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। আদতে উপদেষ্টা নাহিদের সঙ্গে ফাতিমা তাসনিমের মধ্যে কোনো সম্পর্ক নেই। নাহিদ ইসলাম নিজেই খবরটি বিষয়টি জানিয়েছেন। তাছাড়া ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও একে ভুয়া খবর বলে জানিয়েছে।

জানা যায়, ফাতিমা তাসনিম নামের ওই নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে মঙ্গলবার একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে ওই নারীর পরিচয় হিসেবে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলা হয়েছে। 

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ফাতিমা তাসনিম নামের এই নারী আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন, তা আমি জানি না। তাঁর সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তিনি মূলত গণ–অধিকার পরিষদের নেত্রী।’

এদিকে খবরটি যাচাই করে রিউমার স্ক্যানার বলেছে, বিডিপ্যানারোমা নামের এই ভুঁইফোড় সাইটটিতে বর্তমানে মাত্র চারটি নিউজ রয়েছে। এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা কানাডার বাংলাদেশ মিশনে চাকরিও পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কোনো বিজ্ঞপ্তিই দেয়নি। 

ফাতিমা বলেন, ‘এটা পুরোটাই একটা ভুয়া নিউজ। এর সঙ্গে বাস্তবে কোনো সত্যতা নেই। তা ছাড়া আমি এই ইউনিভার্সিটি (জগন্নাথ) থেকে পড়াশোনা করিনি। সবকিছুই অসত্য ও মিথ্যা।’

এদিকে, উপদেষ্টা নাহিদের পরিবার নিয়ে ফেসবুকে ভুয়া লিংক শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক এক নেতা। শেখ আব্দুল্লাহ নামে এই নেতা ঢাবি শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে।

এ খবরটি প্রকাশ করা বিডিপ্যানারোমা ওয়েবসাইটটি সম্পর্কে রিউমার স্ক্যানার বলেছে, এই সাইটের বর্তমান যে সংস্করণ, সেটির ডোমেইন ২০২৩ সালের আগস্টে রেজিস্ট্রেশন করা হয়। গত ১২ জুলাই সর্বশেষ আপডেট হওয়া ডোমেইনটির মেয়াদ ২০২৫ সালের আগস্ট পর্যন্ত রয়েছে। তবে সাইটটির অস্তিত্ব পাওয়া যায় ২০১৫ সাল থেকে৷ সে সময় থেকেই নিয়মিত এই সাইটে মনগড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। সেগুলো পরে আবার সরিয়েও নেওয়া হয়। সে বছরই একই নামে একটি ফেসবুক পেজও খোলা হয়।

পেজটি বর্তমানে বাংলাদেশ থেকে দুজন এবং যুক্তরাজ্য থেকে দুজন পরিচালনা করছেন। এই পেজে গেলে এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে বেশ সক্রিয় দেখা যায়। সাইটের অনেক লিংক শেয়ার হয় সে সময়। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে হাতেগোনা কয়েকটি পোস্ট দিলেও দুই দিন আগে থেকে নতুন করে সক্রিয় হয়েছে পেজটি। ফাতিমা তাসনিমের বিষয়ে কথিত নিউজের লিংকও শেয়ার হয়েছে।

ইরানের হামলায় নিহত প্রথম ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল য…
  • ০৪ মার্চ ২০২৬
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার রায় আজ হচ্ছে…
  • ০৪ মার্চ ২০২৬
করাচি ও লাহোরে জরুরি প্রয়োজন ছাড়া অবস্থান করা কর্মীদের দেশত…
  • ০৪ মার্চ ২০২৬
ইরান কি যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে অংশ নেবে?
  • ০৪ মার্চ ২০২৬
দরজা ভেঙে শিক্ষার্থীকে জাগাল ফায়ার সার্ভিস
  • ০৪ মার্চ ২০২৬
সকালে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক সরকারি কর্মচারীদের
  • ০৪ মার্চ ২০২৬