বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটির জন্য জীবন বৃত্তান্ত আহ্বান

১৮ জুলাই ২০২৩, ১১:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

রাজধানীর সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটির জন্য জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কলেজটিতে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে ।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি বাঙলা কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

জীবনবৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে (প্রতি কপিতে) :

১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।

৩. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪. জন্মসনদের ফটোকপি।

৫. সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি।

৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি।

৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি।

রাজবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
  • ৩০ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে ইটভাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ৮ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩০ মার্চ ২০২৬
এইচএসসি ও সমমানের ‘পরীক্ষা শুরু’ ৭ জুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence