ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটির জন্য সিভি আহ্বান, সময় ৭ দিন

১৮ জুলাই ২০২৩, ১১:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

অবশেষে কমিটি ইস্যুতে আলোর মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার। কলেজটিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে ।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

জীবনবৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে (প্রতি কপিতে) :

১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।

৩. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪. জন্মসনদের ফটোকপি।

৫. সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি।

৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি।

৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি।

চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9