`আমার বয়স এখন অর্ধশতাব্দী, বাংলাদেশের সমান বয়স'

২৭ জুলাই ২০২১, ০৯:০৬ AM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ফটো

জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ মঙ্গলবার (২৭ জুলাই) তার জন্মদিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ দেন।

জয় তার স্ট্যাটাসে লেখেন, ‘যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার বয়স এখন অর্ধশতাব্দী, বাংলাদেশের সমান বয়স। আমাদের আওয়ামী লীগ সরকারের ১২ বছর পর বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের, ডিজিটালাইজড দেশ। আমি এখন একজন মধ্যবয়সী টেক উদ্যোক্তা!’

সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আজ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র।

তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এইদিনে (২৭ জুলাই) জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগর হিসেবে কাজ করছেন কম্পিউটার বিজ্ঞানী জয়।

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬
‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন’
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
নরসিংদীতে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
‘ব্রাজিল বাংলাদেশের সঙ্গে খেলে, সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভ…
  • ২৫ আগস্ট ২০২৬