নেতারা যেমন পূজা উদ্বোধন করেন, সাকিবও তা-ই করেছেন: নুর

২১ নভেম্বর ২০২০, ১২:১৩ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

নেতারা যেমন পূজা উদ্বোধন করেন, সাকিবও কলকাতায় তা-ই করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতারা যেমন পূজায় ঘুরে মণ্ডপ উদ্বোধন করেন, সাকিবও কলকাতায় গিয়ে তা-ই করেছেন। তারপর তাঁকে যে হুমকি দেওয়া হয়েছে, সেটা উগ্রতার প্রকাশ।

শুক্রবার(২০ নভেম্বর) রাতে ডয়চে ভেলের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ সাপ্তাহিক ইউটিউব টকশোতে এসব কথা বলেন তিনি। 

এ সময় সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতায় একটি পূজা উদ্বোধন করতে যাওয়া ও এরপর এক ব্যক্তির তাঁকে মৃত্যুর হুমকি দেওয়ার ঘটনায় নূর নীরব থাকার এক প্রশ্নের জবাবে নুর বলেন, ‘আমি এই হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি উদ্বিগ্ন যে সমাজ হিসাবে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি। সাকিবের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সকল ধর্মের মানুষের কাছেই প্রিয়।’

এসময় তিনি নিজে এমন কোনো পূজায় অংশগ্রহণ করবেন কি না এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে নূরুল হক নূর বলেন, ‘আমি যাব না কেন, আমি তো আগেই গিয়েছি। জগন্নাথ হলের সরস্বতী পূজায় গেছি, অন্যদের মণ্ডপ ঘুরিয়ে দেখিয়েছি।’

এছাড়া ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬
টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬