আইসিইউতে অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী

০৬ নভেম্বর ২০২০, ১১:৪১ PM
মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদী

মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদী © ফেসবুক থেকে সংগৃহীত

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় ধর্মীয় বক্তা ও  ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদীকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। 

মাওলানা সাঈদীর পরিবার সূত্রে জানা যায়, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। তার পরিবার ও মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হযরতের সুস্থতায় কামনায় দোয়ার আহবান করা হয়।

এদিকে, আজ শুক্রবার (৬ নভেম্বর) মাওলানা সাঈদীর ফেসবুক পেজের এক (এডমিন) পোস্টে বলা হয়েছে, ‘আপনাদের সকলের প্রিয় শায়েখ অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী হাসপাতালে ভর্তি রয়েছেন। গতরাতে আবারও ওনাকে কেবিন থেকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে। উনার পরিবার পুরো দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তায়ালা তাঁকে পরিপূর্ণ শিফা নসিব করুন।’

ওই রাতে নিজেদের বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ
  • ২৫ আগস্ট ২০২৬
২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬