রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

০৭ অক্টোবর ২০২০, ০৩:৪৫ PM

© সংগৃহীত

রসায়ন শাস্ত্রে এবারের নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী। এদের মধ্যে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের আর অপরজন ফরাসি বিজ্ঞানী। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য তাঁদের যৌথভাবে ২০২০ সালে রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত দুজন হলেন ফরাসি নাগরিক এমমানুয়েল চার্পেনিয়ার এবং মার্কিন নাগরিক জেনিফার এ দৌদনা। 

আজ বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে ৪টা) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এর আগে ৬ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন— রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজ। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।

মহাবিশ্বের অন্যতম বিস্ময় ব্ল্যাকহোলের গঠনে সাধারণ আপেক্ষিকতার ভূমিকা নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে অর্ধেকটা পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রজার পেনরোজ। নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেকটাই পাবেন তিনি৷ বাকি অর্থের অর্ধেক পাবেন জার্মানির মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্সের গবেষক রাইনহার্ড গেনজেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ঘেজ। তাঁরা দুজন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারী এক ধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কার করেছেন৷

এদিকে ৫ অক্টোবর চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। হেপাটাইটিস 'সি' ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম রাইস।

আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9