করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেন্ট যোসেফের অধ্যক্ষের মৃত্যু

০৬ অক্টোবর ২০২০, ১০:২১ PM
রবি পিউরিফিকেশন

রবি পিউরিফিকেশন © সংগৃহীত

রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি মা ও আত্মীয়সহ অসংখ্য শিক্ষার্থী এবং গুনগ্রাহী রেখে গেছেন।

বিদ্যালয়টির উপাধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হন ব্রাদার রবি পিউরিফিকেশন। চিকিৎসা শেষে করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে গতকাল সোমবার তাঁর হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু আগের দিন পেটে সমস্যা দেখা দিলে হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়। তিনি কিডনি ও প্যানক্রিয়ার্সজনিত জটিলতায় ভুগছিলেন। আজ সন্ধ্যায় তিনি মারা যান।

তিনি বলেন, আগামীকাল বুধবার বিকেলে ওয়ারিতে তাঁকে সমাহিত করা হবে। তার আগে মরদেহ সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে রাখা হবে। এছাড়া কাল সকালে কিছুক্ষণের জন্য মরদেহ তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ এবং পুরোনো কর্মস্থল ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ে নেওয়া হবে।

রবি পিউরিফিকেশন ১৯৫৯ সালে গাজীপুর জেলার কালিগঞ্জের নাগরীতে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা ছাড়াও তিনি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ‘আপন’ ও ‘বারাকার’ পরিচালক ছিলেন। এছাড়া ইতিপূর্বে তিনি ঢাকার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।

চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬
বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২
  • ২৫ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
এআইইউবি-সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৫ জুন ২০২৬
মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা মাদুরোর
  • ২৫ জুন ২০২৬