উইকিপিডিয়ায় ৭ ভাষায় চিত্রনায়িকা ববিতা

২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:০৫ PM
চিত্রনায়িকা ববিতা

চিত্রনায়িকা ববিতা © ফাইল ফটো

দেশের চলচ্চিত্র আজকের অবস্থানে আসার পেছনে যে কয়েজন মানুষ বিশেষ ভূমিকা রেখেছেন চিত্রনায়িকা ববিতা তাদের অন্যতম। কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে তিনি দেশ-বিদেশে অনেক পুরস্কার-সম্মাননা পেয়েছেন।

গুণী এই শিল্পী এবার ভিন্ন একটি রেকর্ড গড়লেন। উইকিপিডিয়ায় সাতটি ভাষায় এবার তার তথ্য উঠে এসেছে। যা এদেশের চলচ্চিত্র শিল্পীদের বেলায় একটি রেকর্ড।

সাধারণত উইকিপিডিয়ায় একটি বা দুইটি ভাষাতেই তারকার তথ্য দেখা যায়। কিন্তু, ববিতার ক্ষেত্রে যুক্ত হলো— বাংলা, ইংরেজি, আরবি, কোরীয়, তামিল, ওড়ীয় ও পাঞ্জাবি ভাষায় অনলাইনভিওিক এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’। মোট সাতটি ভাষায় ববিতাকে নিয়ে উইকিপিডিয়া তথ্য হালনাগাদ করেছে।

এই বিষয়ে ববিতা বলেন, এটা আমার জন্য বিরাট পাওয়া। অন্য অনেক পুরস্কারের মতোই এটি আমার কাছে মূল্যবান। ভীষণ খুশি লাগছে আমার।

তিনি বলেন, আমার জীবনের যত অর্জন, সেটার জন্যই আজকে উইকিপিডিয়া এটা করেছে। তারা আমার ওপর রিসার্চ করেই কাজটি করেছে। নতুন জেনারেশনের শিল্পীরাও এটা দেখে অনুপ্রাণিত হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এসব ভাষার মানুষরা এখন থেকে আমার সম্পর্কে জানতে পারবেন।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬