বাংলাদেশ ব্যাংকের জিএম হলেন মোহসীন হোসেন

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৬ AM

© সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন এস এম মোহসীন হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) কর্মরত আছেন। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক থে‌কে এ তথ্য জা‌নিয়েছে।

তিনি ১৯৮৮ সালে কেন্দ্রীয় ব্যাংকে অফিসার পদে যোগদানের পর বৈদেশিক মুদ্রা নীতি, অপারেশন ও পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন, সিআইবি, মতিঝিল ও চট্টগ্রাম অফিস এবং এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, সিবিএসপি সেলের আওতায় ব্যাংকিং নীতি ও পরিদর্শন বিষয়ক উপদেষ্টা পদে নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতিমান বিষেশজ্ঞ ড. ফ্রেড্রিকা পিকফোর্ড স্যান্টুসের সহকারী হিসেবে তিনি দক্ষতা ও সুনামের সাথে পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করেছেন।

মোহসীন হোসেন দাপ্তরিক দায়িত্ব পালন ও প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান, দক্ষিন কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলংকা, কেনিয়াসহ আরও কয়েকটি দেশ ভ্রমণ করেন। নড়াইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

ট্রলারডুবিতে ২২ ঘণ্টা পর সাগরে মিলল নিখোঁজ পাঁচ জেলের মরদেহ
  • ২৫ আগস্ট ২০২৬
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬