জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান ঢাবি অধ্যাপক মাহফুজ

২৮ জুলাই ২০২০, ০৭:২৪ PM

© টিডিসি ফটো

ড. জামালউদ্দিন আহমেদকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সাবেক অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৮ জুলাই) উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইওকে বলা হয়, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমানকে তার যোগদানের দিন থেকে তিন বছর মেয়াদে নিয়োগের উদ্দেশে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এ বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অনুরোধ করা হলো।

এদিকে মেয়াদ শেষ হওয়ার আগেই জামালউদ্দিনকে ব্যাংকটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদকে জনস্বার্থে উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যানের পদ থেকে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদকে ২০১৯ সালের ২০ আগস্ট তিন বছরের জন্য জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। সে হিসেবে তার অবসরে যাওয়ার কথা ছিল ২০২১ সালের ১৯ আগস্ট।

ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950