করোনায় প্রাণ গেল কলেজ অধ্যক্ষের

১৫ জুলাই ২০২০, ০৫:৩৪ PM

© সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান মারা গেছেন। আজ বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে মারা যান তিনি।

জানা যায়, গত ৩০ জুন করানোর উপসর্গ নিয়ে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ২ জুলাই তার করোনা পজিটিভ প্রতিবেদন আসে। এরপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬