পোলিও বিষয়ে ডাব্লিউএইচওকে পরামর্শ দেবেন ডা. সেঁজুতি সাহা

১১ জুলাই ২০২০, ০৭:৩৮ PM

© ফাইল ফটো

দেশের বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দ্য পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ড (টিআইএমবি) এ নিয়োগ পেয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এটি মূলত বিশ্বব্যাপী পোলিওর বিস্তার নিয়ে কাজ করে। ডা. সেঁজুতি সাহা বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) মহাপরিচালক পর্যায়ে পোলিও সংক্রমণ প্রক্রিয়াটির অগ্রগতির বিষয়ে পরামর্শ দেবেন।

এই প্রক্রিয়ায় মূলত বিশ্বব্যাপী দেশগুলো কীভাবে জনস্বাস্থ্যের অবকাঠামো বজায় রাখবে- বিশেষত প্রয়োজনীয় টিকাদান, বৃহত্তর সংক্রামক রোগের নজরদারি, জরুরি প্রতিক্রিয়ার বিষয়গুলো নিয়ে কাজ করে। ২০১৮ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য পরিষদের অনুমোদনের পর পোলিও সংক্রমণ পরিস্থিতি নিয়ে কাজ করছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিআইএমবি বোর্ডে সভাপতি হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যার লিয়াম ডোনাল্ডসন। তিনি একইসঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক।

এ বছর তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। ডা. সেঁজুতি সাহা ছাড়াও সম্প্রতি নিয়োগ পাওয়া বাকি দুজন বোর্ড সদস্য হলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক শেইলা লেথারম্যান এবং নাইজেরিয়ার প্রখ্যাত চিকিৎসক ডা. লোলা ডেয়ার। ত্রিশ বছর ধরে তিনি স্বাস্থ্যখাতের নানা পদে যুক্ত।

ডা. সেঁজুতি সাহার বাবা বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সমীর সাহা।

এর আগে গত মে মাসে বাবার সঙ্গে যৌথভাবে দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিন-নকশা উন্মোচন করে আলোচনায় এসেছিলেন ডা. সেঁজুতি সাহা।

ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950