মাশরাফির স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত

০৭ জুলাই ২০২০, ০৫:১৮ PM

© ফাইল ফটো

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর তার স্ত্রীও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) নড়াইলে মাশরাফির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো।

এর আগে গত ২০ জুন মাশরাফির শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিন পর তার ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সেজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, সেজার ও সুমি। তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার।

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬