সাবেক অর্থমন্ত্রী ও অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুল হকের মৃত্যু

০৫ জুলাই ২০২০, ১০:৫৯ AM

কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোর ইমেরিটাস অধ্যাপক, সাবেক অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার কানাডার টরেন্টোতে তিনি মারা যান বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

ড. ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাইক্রো ইকোনমিক বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করে ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কেলে-তে শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পরে কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোতে অধ্যাপনা শুরু করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এক সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

গাণিতিক অর্থনীতিবিদ হিসেবে সুপরিচিত ড. ওয়াহিদুল হক ১৯৬৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে গোলটেবিল বৈঠকেও যোগ দিয়েছিলেন বলে জানা যায়। এরশাদ সরকারের আমলে ১৯৮৮ সালের শেষ দিক থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬