লন্ডন গেলেন অর্থমন্ত্রী

০১ জুলাই ২০২০, ১১:৫৮ PM

© ফাইল ফটো

ফলো আপ চিকিৎসার জন্য নিয়মিত লন্ডন ও সিঙ্গাপুরে যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে করোনার কারণে নিয়মিত চিকিৎসা নিতে পারেননি তিনি। চলতি বছরের মার্চ মাসে চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু সংসদ অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। ২০২০-২১ অর্থবছরের বাজেট শেষ হওয়ার পর তিনি লন্ডনে গেছেন।

আজ বুধবার (১ জুলাই) বিকেলে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে তাঁর দুই মেয়ে ও স্ত্রীও গেছেন বলে জানা গেছে। তার দুই মেয়ে লন্ডনেই থাকেন। কিন্তু করোনার বিস্তারের আগে দেশে এসে আটকা পড়েন। তাই আজকে তারাও গেছেন।

এ ব্যাপারে মন্ত্রীর পিএস ড. মো. ফেরদৌস আলম বলেন, স্যার চিকিৎসার নিয়মিত ফলোআপ হিসেবে আজ বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগেও তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন।

কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬