৭৯ বছরের রিকশাচালক, ফারুকের সহায়তার প্রস্তাবে বৃদ্ধ বললেন, ‘লাগত না, আমার রোজগার দিয়াই চলুম’

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ PM
জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার ফারুক আহমেদ

জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার ফারুক আহমেদ © টিডিসি সম্পাদিত

জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার ফারুক আহমেদ ৭৯ বছর বয়সী এক রিকশাচালকের সঙ্গে দেখা হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। বৃদ্ধের শারীরিক অবস্থা, সন্তানদের অবহেলা এবং জীবিকার তাগিদে এই বয়সেও রিকশা চালানোর বিষয়টি তাকে নাড়া দিয়েছে। একপর্যায়ে ফারুক আহমেদ তাকে সহায়তা করতে চাইলে বৃদ্ধ বলেন, ‘লাগত না, আমার রোজগার দিয়াই চলুম’। এ ঘটনা জানিয়েই তিনি ফেসবুকে লিখেছেন, হায়রে জীবন!

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফারুক আহমেদ ওই বৃদ্ধের সঙ্গে তার কথোপকথনের বর্ণনা দেন।

পোস্টে ফারুক আহমেদ জানান, তিনি রিকশায় ওঠার জন্য দাঁড়ানোর সময় হঠাৎ দেখেন, একজন অশীতিপর বৃদ্ধ রিকশার হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে তিনি চমকে যান এবং থমকে দাঁড়ান। বৃদ্ধের শরীর কাঁপছিল এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

এ অবস্থায় এত বয়স্ক একজন মানুষের রিকশায় ওঠা নিয়ে অস্বস্তি বোধ করেন অভিনেতা। তিনি বৃদ্ধকে তার বয়স জিজ্ঞেস করলে জানান, তার বয়স ৭৯ বছর।

ফারুক আহমেদ তখন তাকে প্রশ্ন করেন, ‘এই বয়সে আপনি রিকশা চালান? আপনার ছেলে মেয়ে নাই?’

জবাবে বৃদ্ধ জানান, তার দুই ছেলে রয়েছে। তবে তারা তাকে দেখাশোনা করেন না এবং তার সঙ্গে থাকেন না। বড় ছেলে নেশা করেন এবং ছোট ছেলের মাথা গরম বলে জানান তিনি।

এরপর ফারুক আহমেদ বৃদ্ধের রিকশায় না ওঠার সিদ্ধান্ত নেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি আপনার রিকশায় যাবো না। আপনার রিকশায় উঠলে আমার খারাপ লাগবে।’

আরও দেখুন: ২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি

একপর্যায়ে ফারুক আহমেদ জোর করে তার বুক পকেটে কিছু টাকা দিয়ে দেন যদিও বৃদ্ধ রিকশা চালক তা নিতে চান নি। পরে নিজের বাসার ঠিকানা চিনিয়ে দিয়ে তাকে আর এই বয়সে রিকশা না চালানোর অনুরোধ করে বলেন, ‘আপনি আর এই বয়সে রিকশা চালাবেন না। আমি আপনার খাওয়ার ব্যবস্হা করে দিবো।’

অভিনেতা তাকে বলেন, ‘আপনি আর এই বয়সে রিকশা চালাবেন না। আমি আপনার খাওয়ার ব্যবস্হা করে দিবো।’ তবে ফারুক আহমেদের এই প্রস্তাবে রাজি হননি বৃদ্ধ। বরং তিনি বলেন, ‘না। লাগতো না। আমি আমার রোজগার দিয়াই চলুম। আপনের জন্যে দুয়া করি।’

পরে রিকশার হ্যান্ডেল ধরে ধীরে ধীরে ৭৯ বছর বয়সী ওই রিকশাচালক তার সামনে দিয়ে চলে যান। সেই দৃশ্য ও কথোপকথনের বর্ণনা দিয়ে ফারুক আহমেদের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

উল্লেখ্য, ফারুক আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার। তিনি ১৯৬০ সালের ২৫ মার্চ মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সমযয়েই মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। বিটিভির বারো রকম মানুষ নাটকে রসিক লাল চরিত্রে অভিনয় করে তিনি দেশব্যাপী পরিচিতি পান। এছাড়াও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে তিনি নিয়মিত ও অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন।

স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬