২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি

ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি © টিডিসি সম্পাদিত

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিভিন্ন বিভাগে ২৩ জন জুনিয়র লেকচারার (চুক্তিভিত্তিক) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত আইইউটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগে ৩ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ৭ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৩ জন এবং মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগে ১০ জন জুনিয়র লেকচারার নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)

পদের নাম: জুনিয়র লেকচারার (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ২৩টি

বিভাগ: সিইই, ইইই, সিএসই ও এমপিই

বেতন: মাসিক ৭৭০ মার্কিন ডলার। অন্য কোনো সুবিধা ও ভাতা দেওয়া হবে না।

আরও দেখুন: সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত: নাহরিন ইসলাম

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ৭৫ থাকতে হবে।

আবেদনের নিয়ম: প্রার্থীদের আইইউটির ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে সিভি, পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) সব প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি পাঠাতে হবে।

হার্ড কপি পাঠাতে হবে: চিফ অব এইচআরসি অফিস, হিউম্যান রিসোর্স অ্যান্ড ক্যাবিনেট অফিস, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর-১৭০৪।

আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন

সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তিন কারণে আটকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭৯ বছরের রিকশাচালক, ফারুকের সহায়তার প্রস্তাবে বৃদ্ধ বললেন,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬