মৃত্যুর গুজব উড়িয়ে সেফুদা বললেন—‘আমি এখন আগের চেয়ে ২০ বছর কম বয়সী’

২৪ জুলাই ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৯ AM
সেফায়েত উল্লাহ সেফুদা

সেফায়েত উল্লাহ সেফুদা © সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভুত অষ্ট্রিয়া প্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসুবক)। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিয়ে সেফুদা নিজে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

জানা গেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাইবোন ১৫ জনেরও বেশি।

লাইভে এসে তিনি বলেন, ‘আমাদের সকলের প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাটি অপূর্ব সুন্দর, ইসলামিক ভাষা। এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিছু ফেসবুক-ইউটিউবাররা অনেক টাকা কামিয়েছে। আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আগের চেয়ে আরো ২০ বছর বয়স কমে গেছে।’

তার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম বলেন, ‘আজকে আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।’

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬