পিআইবি মহাপরিচালকের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও প্রবীণ সাংবাদিক শাহ মো. আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বৃহস্পতিবার এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘শাহ আলমগীরের প্রয়াণে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। নতুন প্রজন্মের সংবাদকর্মীদের কাছে তিনি সত্য, ন্যায়-নিষ্ঠ এবং আদর্শবান সাংবাদিক হিসেবে অনুসরণীয় হয়ে থাকবেন।’ উপাচার্য শাহ আলমগীরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।’

অন্যদিকে জাবিসাসের সভাপতি প্লাবন তারিক ও সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ প্রেরিত এক যৌথ বিবৃতিতে সাংবাদিক শাহ মো. আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাবিসাস’র সাথে পিআইবির মহাপরিচালক শাহ মো. আলমগীরের গভীর সম্পর্ক ছিলো। তিনি বিভিন্ন সময় জাবিসাসকে পৃষ্টপোষকতা করেছেন। তাঁর এ অবদান জাবিসাস পরিবার আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬
কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬