না ফেরার দেশে ইন্টারনেটের অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস

০১ জানুয়ারি ২০১৯, ০৪:৩৩ PM
লরেন্স রবার্টস

লরেন্স রবার্টস

না ফেরার দেশে চলে গেছেন ইন্টারনেটের অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস।  গত ২৬ ডিসেম্বর হার্ট অ্যাটাকের কারণে মারা যান তিনি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 

ইন্টারনেটকে বর্তমান আধুনিক রুপ দিয়েছেন যে ক’জন তাদের মধ্যে অন্যতম অগ্রদূত লরেন্স রবার্টস।  ষাটের দশকের শেষ দিকে মার্কিন অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (আরপা) আরপানেট নামের একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্বে ছিলেন এই প্রকৌশলী।  এই অরপানেটই আজকের দুনিয়ার ইন্টারনেটের ভীত তৈরিতে সহায়কের কাজ করেছে।  

ইন্টারনেটের চার জনকের মধ্যে একজন ধরা হয় রবার্টসকে। বাকি তিনজন হলেন বব কান, ভিন্ট সার্ফ এবং লেন ক্লেইনরক।  ইন্টারনেট প্রযুক্তির দুইটি ব্যবস্থার জন্য কৃতিত্ব রয়েছে রবার্টসের, মূল নেটওয়ার্কের কাঠামো নকশা এবং নোডগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান।  আরপানেট-এ প্রথম চারটি কম্পিউটার যুক্ত হয়েছিল ১৯৬৯ সালে। পরবর্তীতে ইউনিভার্সিটি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো এতে যুক্ত হওয়ায় এই নেটওয়ার্ক দ্রুত বাড়তে থাকে। 

বাস্তবিক প্রয়োগের দিকেও নজর ছিল রবার্টসের। যোগাযোগ এবং সহায়তা উন্নত করতে প্রথম দিকের আরপানেট ব্যবহারকারীদের উৎসাহ দিয়েছেন তিনি।  ১৯৮৩ সাল পর্যন্ত স্থায়ী ছিল আরপানেট। এরপর বিস্তৃত ইন্টারনেট ব্যবস্থার একটি অংশ হয় এটি।  আরপা ছাড়ার পর ক্যারিয়ার ফান্ডিং এবং বেশ কয়েকটি নেটওয়ার্কিং স্টার্ট-আপ চালিয়েছেন রবার্টস।

কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব’—বক্তব্য নিতে ফোন কর…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬