নিউ রেনেসাঁ পুরস্কার পেলেন ড. ইউনূস

০৪ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘নিউ রেনেসাঁ পুরস্কার’ পেলেন। ইতালির মিলানে অনুষ্ঠিত সোকা গাকাই আন্তর্জাতিক সম্মেলনে ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই তাকে ‘নুওভো রিনাসসিমেনতো’ বা ‘নিউ রেনেসাঁ পুরস্কার’-এ ভূষিত করে। বুধবার  ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের মাধ্যমে মানবতাবাদী দর্শনে তার অসাধারণ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।

ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই’র মতে, প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, মানুষ একটি অনন্য সত্ত্বা যা নিছক মুনাফার চেয়ে অনেক বেশি মূল্যবান। দারিদ্র বিমোচন ও টেকসই অর্থনীতির মাধ্যমে মানব জাতির উন্নততর ভবিষ্যৎ নির্মাণের জন্য তিনি নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষ হয় প্রফেসর ইউনূসের সাম্প্রতিক গ্রন্থ ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’-কে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে।  

সোকা গাকাই ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে ৭৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। সোকা গাকাই একটি কমিউনিটি-ভিত্তিক বৌদ্ধ সংগঠন যা জীবনের মর্যাদা বৃদ্ধি কল্পে শান্তি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা বিশ্ব জুড়ে ১৯২টি দেশ ও এলাকায় নিচিরেন বৌদ্ধ মানবতাবাদী দর্শন সমুন্নত রাখতে কাজ করছেন।

সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি
  • ০৯ মে ২০২৬
শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষ…
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9