স্কুলশিক্ষক থেকে বিশ্বের শীর্ষ ধনী

০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২০ PM
ই-কমার্স আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

ই-কমার্স আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা © সংগৃহীত

ইচ্ছা থাকলে জীবনে অসম্ভব কিছুই না। কোনও বাধাই আপনাকে আটকাতে পারবেন না। আর সেটাই প্রমাণ করেছিলেন ই-কমার্স আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। কীভাবে একজন শিক্ষক থেকে তিনি ২.৭১ লাখ কোটি টাকার মালিক হয়েছে উঠেছেন।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মার জীবন নিয়ে লেখা ‘আলিবাবা: দ্যা হাউস দ্যাট জ্যাক মা বিল্ট’ বই-এ বলা হয়েছে, ১৯৯৯ সালে নিজের অ্যাপার্টমেন্টে জ্যাক যখন আলিবাবা নামে সংস্থা খুলেছিলেন তখন সকলে তাকে সন্দেহের চোখে দেখতেন। প্রতারক ভাবতেন অনেকেই। পরে অবশ্য মানুষ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারক নয়। বরং তার উদ্যোগে সাধারণ মানুষের জীবনে অনেক কিছু আরও সহজ হয়ে উঠতে চলেছে।

বিল গেটস বা স্টিভ জোবসের মত কম্পিউটার সায়েন্সের কোনও ব্যাকগ্রাউন্ড নেই তার। ছোটবেলায় কোনদিন তিনি কম্পিউটার ব্যবহার করেননি। অঙ্কে একবার তিনি ১২০ এর মধ্যে ১ পেয়েছিলেন। এরপর ১৯৮০ সালে স্কুলে শিক্ষকতা শুরু করেন।

ব্যবসার কারণে ১৯৯৪ সালে তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ইন্টারনেট পরিষেবা দেখে চমকে গিয়েছিলেন। হয়রান হয়ে গিয়েছিলেন কীভাবে মানুষ বাড়িতে বসেও বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন।

এরপর ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সালে জ্যাক মা আলিবাব'র কার্যক্রম হাতে নেন। এজন্য ১৭ জন বন্ধুকে তৈরি করেছিলেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি জ্যাক মাকে। গোটা বিশ্বে ই-কমার্স সাইটের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে জ্যাক মার সংস্থা।

সূত্র: নিউজ ১৮

অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য…
  • ২৬ আগস্ট ২০২৬
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই ব…
  • ২৬ আগস্ট ২০২৬
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আমাদের জন্য আদ…
  • ২৬ আগস্ট ২০২৬