ফুটবল কিংবদন্তি পেলে আর নেই

৩০ ডিসেম্বর ২০২২, ০১:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
পেলে

পেলে © সংগৃহীত

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই। ৮২ বছর বয়সে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময়) রয়টার্স এ তথ্য জানায়। এর আগে এপির এক প্রতিবেদনেও তার মারা যাওয়ার বিষয়টি জানায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ অসুস্থতার পর ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার সেঞ্চুরির সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ঢাবি থেকে মাইগ্রেশনকৃত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
অনৈতিক কর্মকাণ্ডের টাকা নিয়ে বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার…
  • ০২ নভেম্বর ২০২৬
আলিম পাসের পরদিনই প্রাণ গেল সাকিবের
  • ০২ নভেম্বর ২০২৬