২০১৯ সালের কান্নারত ইরাকি ফটোগ্রাফারের ছবি মেসির সঙ্গে নতুন করে প্রচার

১১ আগস্ট ২০২১, ০৮:৫৯ PM
ফেসবুক পোস্ট

ফেসবুক পোস্ট © স্ক্রিনশট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু পোস্টে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বার্সেলোনায় সর্বশেষ সংবাদ সম্মেলনের ছবির সঙ্গে এক ফটোগ্রাফারের ছবি যুক্ত করে দাবি করা হয়, সংবাদ সম্মেলনে মেসির কান্না দেখে স্প্যানিশ এক সাংবাদিক নিজেও কান্নায় ভেঙে পড়েছেন। দ্যা ডেইলি ক্যাম্পাস ফ্যাক্টচেকের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি ২০১৯ সালে এশিয়া কাপ ফুটবলের একটি ম্যাচের। কাতারের কাছে ইরাকের পরাজয়ের পর ইরাকি ফটোগ্রাফার মুহাম্মদ আল আজ্জাওয়ি কান্নারত ছবিটি।

গত রোববার (৮ আগস্ট) রিয়েলিটি নামক গ্রুপে ‘মেসির বিদায়ি সম্মেলনে মেসির কান্না দেখে নিজেকেও কন্ট্রোল করতে পারেনি এই স্পেনিশ সাংবাদিক’ ক্যাপশনে কান্নারত মেসির ছবির সঙ্গে কান্নারত ফটোগ্রাফারের ছবি যুক্ত করে পোস্ট করা হয়।

একইভাবে ফেসবুকে আরও অনেকেই শেয়ার করেছেন। কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

রোববার সংবাদ সম্মেলনে ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলেন লিওনেল মেসি। দেখুন- সংবাদ সম্মেলনের ভিডিও। সম্প্রতি তিনি ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন। এ উপলক্ষে মেসি প্যারিসে অবস্থান করছেন।

কান্নারত ফটোগ্রাফারের ক্যাপ মাথায় দেওয়া ছবিটি এএফসি এশিয়া কাপের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২০১৯ সালের ২৪ জানুয়ারি পোস্ট করা হয়। ফুটবলে সিক্সটিন রাউন্ডের ম্যাচে কাতারের কাছে ইরাকের পরাজয়ের পর ইরাকি ফটোগ্রাফার কেঁদে ফেলেন।

আর ওই ফটোগ্রাফারের মুখ বেয়ে অশ্রু পড়ার দৃশ্যের দ্বিতীয় ও তৃতীয় ছবি দুটি চীনের সংবাদমাধ্যম সিনা স্পোর্টসের ২০১৯ সালের ২৩ জানুয়ারির একটি প্রতিবেদনে পাওয়া যায়। কাতারের কাছে ইরাকের পরাজয়ের এই খবরে অস্পোর্টস ফটো এজেন্সির বরাতে ছবিটি প্রকাশিত হয়।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence