এবার বাংলাদেশের পতাকা নিয়ে নেইমারের এডিট করা ছবি ভাইরাল

০৬ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© সংগৃহীত

এবার ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ছবিতে বাংলাদেশের পতাকা এডিট করে বসানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। “নেইমারের হাতে বাংলাদেশের পতাকা দেখে চমকে যাওয়ারই কথা। গোল দেওয়ার পর এমন ছবি কারোই চোখে পড়েনি”- ক্যাপশন দিয়ে গত ৩০ নভেম্বর People's Smile-নামে একটি ফেসবুকের পেজ থেকে ছবিটি আপলোড করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেই পোস্টটিতে ১ লাখ ৮১ হাজার রিএক্ট, ৮ হাজার কমেন্ট এবং সাড়ে তিন হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছে।

তবে নেইমারের ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০১৩ সালের কনফেডারেশন কাপের একটি ছবি। আর সেই ছবিতে নেমারের হাতে বাংলাদেশের পতাকা ছিল না। এটি ফটোশপে এডিট করে বসানো হয়েছে। সেই ছবি ও নিউজ সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানে

২০১৩ সালের সেই ছবিটি

গত ২৭ নভেম্বর মেক্সিকোকে হারানোর পর মেসির এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। গত ২৭ নভেম্বর ফুটবল বিশ্বকাপের মেক্সিকো-আর্জেন্টিনা খেলা চলাকালীন সময়ে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মেসির গোল উদযাপনের এই ছবিটি এডিট করা। তবে ভাইরাল হওয়া পোস্টটি একটি ভেরিফাইড পেজ থেকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের পতাকা নিয়ে মেসির গোল উদযাপন— এডিট করা ছবি ভাইরাল

জানা যায়, গত ২৮ নভেম্বর Liga Profesional de Fútbol de la AFA নামক আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লীগের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকে এই  ছবিটি শেয়ার করা হয়। তাতে লেখা ছিল, Lionel Messi Bangladesh That's it. That's the tweet. Bangladesh Football Federation.

মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
৯ এপ্রিল দুই উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, পদ ১২৫, আবেদন শেষ আগ…
  • ৩০ মার্চ ২০২৬
লাইন ভাঙার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর
  • ৩০ মার্চ ২০২৬
স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দে…
  • ৩০ মার্চ ২০২৬
ঝিনাইদহে ফসলি মাঠে বিশালাকৃতির শিলা, এলাকায় চাঞ্চল্য
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence