জুলাইযোদ্ধা হাসানের মরদেহ আসছে আজ, জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে

২৪ মে ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৫:৫৬ PM
থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জুলাইযোদ্ধা মোহাম্মদ হাসান

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জুলাইযোদ্ধা মোহাম্মদ হাসান © সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জুলাইযোদ্ধা মোহাম্মদ হাসানের মরদেহ আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় দেশে পৌঁছাবে। এরপর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ নেওয়া হবে জানাজার জন্য। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আবু সাদিক কায়েম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সাদিক কায়েম লিখেছেন, ‘জুলাইয়ের যোদ্ধা, আহত বীর ও পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হাসান চিকিৎসা চলাকালীন অবস্থায় শাহাদাৎ বরণ করেছেন। শনিবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরীক হবার উদাত্ত আহবান জানাচ্ছি।’

তিনি বলেন, শহীদদের জানাজায় শরীক হওয়া কেবল মানবিক দায়িত্বই নয়, বিশ্বাসী উম্মতের পক্ষ থেকে তার জন্য দুআ করা। একইসাথে জানাজার সময়টা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবারও মুহুর্ত। যে কোনো মূল্যে জুলাইয়ের ঘাতক ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, ইন শা আল্লাহ।’

এর আগে হাসানের (২৩) মৃত্যুবরণের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী ডা. মাহমুদুল হাসান। তিনি বলেছেন, মোহাম্মদ হাসানের মরদেহ শনিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নতুন কর্মসূচির ডাক জুলাই ঐক্যের

এরপর মরদেহ চট্টগ্রামে পাঠানো হবে। মোহাম্মদ হাসান কুরআনের হাফেজ ছিলেন। হিফজ শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ আগস্ট চট্টগ্রাম নগরের টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন হাসান। প্রথমে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। 

গত অক্টোবরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় হাসানকে। সেখানেই দীর্ঘদিন লাইফসাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। গত ১০ এপ্রিল তাকে লাইফসাপোর্ট থেকে সরিয়ে সাধারণ শয্যায় নেওয়া হয়। ২৫ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9