নতুন কর্মসূচির ডাক জুলাই ঐক্যের

২৪ মে ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ১০:২১ AM
জুলাই ঐক্যের লোগো

জুলাই ঐক্যের লোগো © ফাইল ফটো

জুলাইয়ের সব শক্তিকে একত্র করে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল রবিবার (২৫ মে ) শাহবাগে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য সংগঠন। 

শুক্রবার (২৩ মে) রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেয় সংগঠনটি। আজ থেকে সারাদেশে অনলাইন ও অফলাইনে চালানো হবে ক্যাম্পেইন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্লাটফর্ম তৈরি করা হলো- তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন। যেসব সদস্য ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে- চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা করেন এবি জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী, আব্দুল্লাহ আল মিনহাজ প্রমুখ।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9