রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে মা দিবস উদযাপন

১২ মে ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ১২:৫৪ AM
মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন

মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন © সংগৃহীত

মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা গুলশানের হোটেল রেনেসন্স। গত ৯ থেকে ১১ মে পর্যন্ত আয়োজিত এক বিশেষ উদযাপনের মাধ্যমে মায়েদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়। 

তিন দিনব্যাপী এ আয়োজনজুড়ে ছিল পরিশীলিত ডাইনিং, সুস্থতাভিত্তিক স্পা অভিজ্ঞতা এবং বিশেষভাবে তৈরি উপহারসামগ্রী—যা মা দিবসের আবেগঘন আবহকে আরও অর্থবহ করে তোলে।

হোটেলের রেস্টুরেন্টগুলোতে ছিল বিশেষ ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন, যা নির্ধারিত ব্যাংক পার্টনারদের সঙ্গে মিলিত মূল্যে উপভোগ করা যায়। অতিথিরা পরিবারসহ আরামদায়ক পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করেন। 

মায়েদের জন্য বিশ্রাম ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছিল একটি বিশেষ স্পা প্যাকেজ যা মানসিক প্রশান্তি ও শারীরিক আরামের জন্য সাজানো হয়েছিল অত্যন্ত যত্নের সাথে। এই আয়োজনের এক বিশেষ সংযোজন হিসেবে ছিল একটি মা দিবস এক্সক্লুসিভ ডেসার্ট বক্স, যা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে একটি মিষ্টি ও মর্মস্পর্শী উপহার।

ম্যারিয়ট বনভয়ের অংশ হিসেবে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল সব সময়ই সাংস্কৃতিক মুহূর্তগুলোকে উদযাপন করে এসেছে আভিজাত্য ও স্থানীয় সংবেদনশীলতার মিশেলে। ঢাকার কূটনৈতিক ও বাণিজ্যিক অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত এ হোটেলটি এক অভিজাত ও জীবনধর্মী গন্তব্য হিসেবে বিশেষভাবে পরিচিত।

বিভিন্ন দিবস উদযাপনে তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন +৮৮০১৭০৪১১২৬৪৮ নম্বরে।

ট্যাগ: দিবস
লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950