মিরপুরে ঝুটের গুদামে আগুন

২৫ এপ্রিল ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
আগুন

আগুন © প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বর সি ব্লকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন জানান, এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনাস্থলে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ: আগুন
চোখ, কান আর মস্তিষ্কই ঠিক করে কী খাবেন—জেনে নিন স্বাস্থ্যকর…
  • ১৫ জুন ২০২৬
‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম’, অস্ট্রেল…
  • ১৫ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর স্বাস্থ্যকর্মীর আব…
  • ১৫ জুন ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
  • ১৫ জুন ২০২৬
স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৫ জুন ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আবেদন…
  • ১৫ জুন ২০২৬
×