মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত 

২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
মোটরসাইকেল

মোটরসাইকেল

পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫ টার দিকে কাশিনাথপুরের আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিল। কাশীনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে ইজিবাইক মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২১ নভেম্বর ২০২৬
পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে,…
  • ২১ নভেম্বর ২০২৬
বেসরকারি এক টেলিভিশনের ডিএমডি পুলিশি হেফাজতে
  • ২১ নভেম্বর ২০২৬