উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স, জুলকারনাইনের স্ট্যাটাস

২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৮ PM
জুলকারনাইন সায়ের

জুলকারনাইন সায়ের © সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার নামে ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার (২৩ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন। এ সময় তিনি পোস্টে লাইন্সের একটি ছবি সংযুক্ত করেন।

জুলকারনাইন সায়ের পোস্টে লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে।’

‘লাইসেন্সটি যাচাই করে দেখা যায়, এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) লাইসেন্সটি ইস‍্যু করেন।’

‘এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান, লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি।’

তিনি আরও লেখেন, ‘স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। তিনি আরো জানান, এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি।’

বিনিয়োগ ছাড়াই শিক্ষার্থীদের জন্য ব্যবসার সুযোগ দেবে নবীন …
  • ১৫ জুন ২০২৬
চোখ, কান আর মস্তিষ্কই ঠিক করে কী খাবেন—জেনে নিন স্বাস্থ্যকর…
  • ১৫ জুন ২০২৬
‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম’, অস্ট্রেল…
  • ১৫ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর স্বাস্থ্যকর্মীর আব…
  • ১৫ জুন ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
  • ১৫ জুন ২০২৬
স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৫ জুন ২০২৬
×