বোরকা পরে এসে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১১ PM
আবুল হাসেম

আবুল হাসেম © সংগৃহীত

জমিসংক্রান্ত বিরোধের জেরে ফেনীর সোনাগাজীতে আবুল হাসেম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ওলামাবাজার সংলগ্ন ইসলামপুর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত আবুল হাসেম (৫৫) সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। তিনি আবুল হাসেম সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ওরফে গিয়াস চেয়ারম্যানের সহযোগী ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত আবুল হাসেম সোনাগাজী পশ্চিম বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার ভোরে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলামা বাজার এলাকায় পৌঁছালে বোরকা পরা এক ব্যক্তি তার গতিরোধ করেন। এ সময় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চরচান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, আবুল হাসেম বিএনপির কর্মী ছিলেন। তার হত্যার ঘটনায় আটক রাসেল সম্প্রতি ফেসবুকে আবুল হাসেমকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি পোস্ট দেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়ে
  • ২৮ মার্চ ২০২৬
বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence