পাঁচ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

রাতের মধ্যেই ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস 
  • ২১ নভেম্বর ২০২৬
মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ ব…
  • ২১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২১ নভেম্বর ২০২৬
পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে,…
  • ২১ নভেম্বর ২০২৬
বেসরকারি এক টেলিভিশনের ডিএমডি পুলিশি হেফাজতে
  • ২১ নভেম্বর ২০২৬