মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

২৯ মার্চ ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৮ PM
লোগো

লোগো © সংগৃহীত

৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে পর্যুদস্ত মিয়ানমার। উদ্ধারকাজ পরিচালনা, জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী নিয়ে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল। রবিবার (৩০ মার্চ) বিশেষ বিমানে দলটি সেখানে যাবে। শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে আগামীকাল (রোববার) মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

উল্লেখ্য,  মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬০০ ছাড়িয়েছে।  এতে আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন আর নিখোঁজ রয়েছেন ১৩৯ জন। 

কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে প…
  • ১৭ জুন ২০২৬
×