সচিবালয় এলাকায় পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা

২৫ মার্চ ২০২৫, ০১:২২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৪ PM
শ্রমিকদের লাঠিপেটা করছে পুলিশ

শ্রমিকদের লাঠিপেটা করছে পুলিশ © টিডিসি

তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিটসহ সব পাওনা পরিষদের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২টার পর এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তে জনা বিরাজ করছে।

আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন, টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ৫ শতাধিক শ্রমিক কর্মচারী। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, সচিবালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে। সেখানে যেকোনো সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ। আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে এসে সচিবালয়ের ভেতর ইট-পাথর নিক্ষেপ করেছেন। তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে পুলিশের উপর আক্রমণ করেন তারা। পরবর্তীতে পুলিশ লাঠিপেটা করে। 

প্রসঙ্গত, সোমবার (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও প্রশাসনের কেউ যোগাযোগ না করায় আজ এ কর্মসূচি দিয়েছিলেন তারা। 

শফিকুল ইসলাম মাসুদের আসনে প্রায় ২০০ বস্তা চাল ‘আত্মসাত’, যা…
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ০৩ এপ্রিল ২০২৬
‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’
  • ০৩ এপ্রিল ২০২৬
সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ
  • ০৩ এপ্রিল ২০২৬
তেল নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল তরুণের 
  • ০৩ এপ্রিল ২০২৬
তিন মাস পর বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক কাল
  • ০৩ এপ্রিল ২০২৬