কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

১৭ মার্চ ২০২৫, ১১:১৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
নিহত ফজলুল হক

নিহত ফজলুল হক © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন ‘ছ’ মিল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে যেতে ছিলেন। এমন সময় নাগেশ্বরীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: নিহত
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬