ফেল করেতে পারে হবু বউ, বিদ্যালয়ে আগুন দিলেন যুবক

২৮ আগস্ট ২০২২, ০৯:১৪ AM
মিসরে স্কুলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

মিসরে স্কুলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে © ফাইল ছবি

ফেল করতে পারে হবু বউ। এ অভিযোগে স্কুলে আগুন দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছরের পরীক্ষায় বাগদত্তা পাস করতে পারবে না জানার পর ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন দেন। শনিবার (২৭ আগস্ট) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

যদিও মিসরের কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হবু বউ ফেল করায় বিদ্যালয়টিতে আগুন দেয় যুবক। প্রতিবেদনে বলা হয়েছে, চারদিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে ওই যুবককে। এ ঘটনায় তদন্ত শুরু হয়নি। প্রসিকিউটর জেনারেল বলেছেন, ওই যুবককে কায়রোর উত্তরাঞ্চলের মেনোফিয়া প্রদেশ থেকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: স্ত্রী ছেড়েছেন, সন্তান কোলে নিয়েই রিকশা চালান রাজেশ

ওই যুবক বলেছেন, চলতি বছরের পরীক্ষায় হবু বউ পাস করেনি বলে তিনি জানতে পেরেছেন। এতে বিয়ে পিছিয়ে যাবে। এ জন্য এক বছর অপেক্ষা করতে হবে তাকে। বিষয়টি মেনে নিতে না পারায় স্কুলে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬