ভারতে ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ ঘোষণা করল ইউজিসি

২৬ আগস্ট ২০২২, ০২:৪৪ PM
ইউজিসি সদর দপ্তর, ভারত

ইউজিসি সদর দপ্তর, ভারত © টিডিসি ফটো

ভারতে ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ বলে ঘোষণা করল দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সচিব রজনীশ জৈনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়। এই ২১টি প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলো হলো- চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।

এ ছাড়াও দিল্লির ৮টি, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে।

এই ভুয়া, অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলি ভারতের ইউজিসির নিয়ম মেনে চলে না বলেও জানানো হয়েছে। ইউজিসি জানিয়ে দিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের ডিগ্রি বা প্রশংসাপত্র দিতে পারবে না।

ট্যাগ: ভারত
আড়াই বছর পর বিভাগ থেকে চেয়ারম্যান পেল ঢাবির সাংবাদিকতা বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬
টেলিভিশন সাংবাদিকদের ‘ইউটিউবার’ বলায় বাগ্‌বিতণ্ডা, হামলায় আ…
  • ২৪ নভেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির কড়া নজরদারি, পা…
  • ২৪ নভেম্বর ২০২৬
আ. লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ …
  • ২৪ নভেম্বর ২০২৬
নোয়াখালীর স্বর্ণদ্বীপে কাল তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর…
  • ২৩ নভেম্বর ২০২৬