নবম পাত্রী খুঁজছেন ৭৪-এর বৃদ্ধ

১১ আগস্ট ২০২২, ০৭:০৭ PM
রন শেফার্ড

রন শেফার্ড © সংগৃহীত

বিয়ের ক্ষেত্রে বয়স কোন বাঁধা নয়। এজন্য ৭৪ বছর বয়সেও বিয়ের জন্য পাত্রী খুঁজছেন রন শেফার্ড। তবে এটি তার প্রথম বিয়ে নয়। এটি তার নবম বিয়ে! এর আগেও অষ্টম বার বিয়ে ভেঙেছে তার। তাই এবার নবম বিয়ের জন্য পাত্রী খুঁজছেন ৭৪ বছর বয়সী ব্রিটেনের এই বাসিন্দা। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

এক প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, ‘একা থাকতে ভাল লাগে না। এজন্য কয়েক বছর পরপরই বিয়ে করেন রন শেফার্ড। ইতিমধ্যেই আটবার বিয়ে করেছেন তিনি। তবে ৭৪ বছর বয়সী রন শেফার্ড এখনই থামতে চান না। নবম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।’

আনন্দবাজার জানিয়েছে, ‘রন পার্কিনসনস-এর রোগী। কিন্তু থেমে থাকতে চান না তিনি। বরং ভালবাসার পিয়াসী তিনি। পাঁচ বছর আগে তার শেষ স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকে অনলাইন ডেটিংয়ে ঝুঁকেছেন তিনি।’

রন শেফার্ড-এর বরাতে আনন্দবাজার জানিয়েছেন, ‘২০১৯ সালে অনলাইনেই এক আমেরিকান মহিলার সঙ্গে তার আলাপ হয়, মুখোমুখি দেখা হওয়ার আগেই তারা বিয়ের সিদ্ধান্তও নিয়ে নেন। কিন্তু বিয়ের কিছুদিন আগেই তিনি পিছিয়ে আসেন। এরপর থেকে আর বিয়ের সিদ্ধান্ত নেননি। কোভিড আসায় তার একাকীত্ব আরও বেড়ে গিয়েছে।’

আরও পড়ুন : মেসেজের স্ক্রিনশট বন্ধের সুযোগ আনলো হোয়াটসঅ্যাপ

জানা গেছে, ১৯৬৬ সালে রনের প্রথম বিয়ে হয়েছিল। ১৩ বছর এই সম্পর্কে ছিলেন তিনি, যেটি সবচেয়ে বেশি সময়ের সম্পর্ক। সবচেয়ে কম ১০ মাস টিকেছে। তার এমন বর্ণময় জীবন নিয়ে একটি ছবিও তৈরি হতে চলেছে। আমেরিকায় সেই ছবি প্রাক-প্রযোজনায় রয়েছে। 

তবে নবম পাত্রীকে কি খুঁজে পাবেন রন? এ ব্যাপারে রন দাবি করেছেন, ‘নেটমাধ্যমে এক মহিলার সঙ্গে নিয়মিত আলাপচারিতা হচ্ছে। কিন্তু এখনই নিশ্চিত হওয়ার সময় আসেনি।’

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence