শৈশবের প্রেমিকার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স

১১ আগস্ট ২০২২, ০৩:২২ PM
প্রেমিক-প্রেমিকা

প্রেমিক-প্রেমিকা © প্রতীকী ছবি

শৈশবের এক তরুণীর সঙ্গে প্রেম। তবে সেই তরুণীর সঙ্গে প্রেমিকের বিয়ে হয়নি। পরিস্থিতির শিকার হয়ে অন্য এক তরুণীকে বিয়ে করেন সেই তরুণ। তবে এবার সেই শৈশব প্রেমের মায়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়েছেন সেই তরুণ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে সংবাদমাধ্যম আনন্দবাজার ‘রেডিট’-এর বরাতে জানিয়েছে, ‘এক মহিলার স্বামী নিজের শৈশবের প্রেমিকার জন্য তাকে ছেড়ে গিয়েছেন। তা-ও তিনি যখন অন্তঃসত্ত্বা, সেই সময়ে। ওই মহিলা জানিয়েছেন, স্বামীর ছোটবেলায় হারিয়ে যাওয়া প্রেমের কথা বিয়ের আগে থেকেই জানতেন তিনি।’ 

আনন্দবাজার জানিয়েছে, ‘পরিস্থিতির চাপে প্রেমিকের সঙ্গে ছোটবেলার সেই প্রেমিকার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম প্রেম ভুলে যাওয়া মুশকিল। তাই বিয়ের পরও সেই প্রেমিকের মনে ওই মহিলার জন্য ভালবাসা রয়ে গিয়েছে।’

আরও পড়ুন : গুচ্ছের ‘বি’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ

ওই স্ত্রীর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি ভেবেছিলেন স্বামীর প্রথম পছন্দ না হলেও স্বামীর সঙ্গে সুখের জীবন পাবেন। বিয়ের প্রথম কয়েক বছর সবকিছু ঠিকই ছিল। কিন্তু কিছু দিন আগেই স্বামীর ছোটবেলার ভালবাসা মানুষটির বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। আর এর কিছুদিন পরই তাকে ছেড়ে সেই প্রেমিকার কাছে চলে যান স্বামী। তখন তিনি কয়েক সপ্তাহের অন্তঃসত্ত্বা।’ 

এদিকে ওই স্ত্রীর দাবি করেছেন, ‘একসঙ্গে না থাকলেও তাদের সন্তানের সব রকম ব্যয় তার স্বামী বহন করতে চান। এত কাণ্ডের পর স্ত্রীর আক্ষেপ, সেই প্রেমিককে বিয়ে করাই তার বোকামি হয়েছে।’

ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬