নিজেকে ‘ফকির’ দাবি করা মোদির জমি-বাড়ি-গাড়ি কিছুই নেই

১০ আগস্ট ২০২২, ১২:০৬ PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী © আনন্দবাজার

‘হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি বা আমি গরিব মানুষ, কিছু হলেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব। এক জনসভায় দুর্নীতি নিয়ে বলতে গিয়ে এবং বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে এমনটা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সেই ‘ফকির’ প্রধানমন্ত্রীর কাছে থাকা সম্পত্তির হিসাব দিয়েছে কেন্দ্র। সেই হিসাব বলছে, নরেন্দ্র মোদীর মোট সম্পত্তি ২ কোটি ২৩ লাখ রুপির বেশি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-এর ৩১ মার্চ অবধি তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ টাকা। মোদীর এখন নিজস্ব বাড়ি, গাড়ি, জমি কিছুই নেই। তাঁর নামে থাকা স্থাবর সম্পত্তি নেই। তবে গত বছর পর্যন্ত, স্থাবর সম্পত্তির মূল্য ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা।

মোদীর নামে ১৪ হাজার ১২৫ বর্গফুটের যে বাসযোগ্য জমি ছিল, তা অন্য তিনজনের সঙ্গে যৌথ মালিকানায় কিনেছিলেন। জমিটিতে তিন জনেরই সমান ভাগ ছিল। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২-এর অক্টোবরে জমি কিনেছিলেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ নথিতে উল্লেখ করা রয়েছে, এই জমিতে প্রত্যেকের ২৫ শতাংশ করে ভাগ ছিল। তবে প্রধানমন্ত্রী জমি দান করে দেওয়ায় তাঁর কোনও অধিকার নেই। শেয়ার বা মিউচুয়াল ফান্ডে তাঁর কোনও বিনিয়োগ নেই। নিজস্ব  কোনও গাড়িও নেই মোদীর। ব্যাংকে জমা টাকার পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৪৮০ থেকে কমে ৪৬ হাজার ৫৫৫ টাকা হয়েছে।

আরো পড়ুন: ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো প্রেমিকা

তবে এক বছরে প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৬ লাখ ১৩ হাজার টাকা বেড়েছে। ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, জীবন বিমা, জমা টাকা, গয়না ও নগদ টাকা মিলিয়ে অস্থাবর সম্পত্তির হিসাব দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে ১ লাখ ৭৩ হাজার রুপি মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। এর ওজন ৪৫ গ্রাম। ২০১২ সালে এল অ্যান্ড টি ইনফ্রাস্ট্রাকচারাল বন্ডে ২০ হাজার রুপি বিনিয়োগ করেছেন মোদী। ২০২২ সালের ৩১ মার্চ করা হিসাব অনুযায়ী, মোদির কাছে থাকা মোট নগদ ৩৫ হাজার ২৫০ টাকা। গত বছরের তুলনায় কমেছে। গত বছরের ৩১ মার্চে নগদ রুপি ছিল ৩৬ হাজার ৯০০ টাকা।

পোস্ট অফিসে জমা থাকা জাতীয় সঞ্চয়পত্রের মূল্য ৯ লাখ ৫ হাজার ১০৫ টাকা। ১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকার জীবনবিমাও রয়েছে। মোদীর স্ত্রী যশোদাবেনেরও সম্পত্তির পরিমাণ জানা নেই বলেই দেখানো হয়েছে তথ্যে। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরাও সম্পত্তির হিসাব দিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের স্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৯৭ লাখ রুপি। একই সঙ্গে তাঁর নামে থাকা অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৫৪ লাখ রুপি। সূত্র: আনন্দবাজার

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬