ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো প্রেমিকা

০৯ আগস্ট ২০২২, ০২:১৬ PM
 এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো কিশোরী

এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো কিশোরী © প্রতীকী ছবি

মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি, তা প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বাজি ধরলো ভারতের এক কিশোরী। এইচআইভি আক্রান্ত প্রেমিকের রক্ত নিজের শরীরে প্রবেশ করিয়েছে ১৫ বছরের মেয়েটি। সম্প্রতি আসামের সুয়ালকুচি জেলার এ ঘটনায় শোরগোল পড়ে গেছে দেশটিতে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, আসামের হাজো শহরের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল ওই কিশোরীর। প্রেমিক এইচআইভি/এইডস আক্রান্ত জেনেও পিছপা হয়নি সে। তাদের মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক। এমনকি প্রেমের টানে একাধিকবার বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল মেয়েটি। পরে তাকে ফিরিয়ে আনে পরিবার।

আরও পড়ুন: ঢাকার ফ্ল্যাটের চেয়েও কম দামে কিনতে পারবেন স্কটল্যান্ডের দ্বীপ

কিন্তু এবার সেই কিশোরী এমন কাণ্ড ঘটিয়েছে, তাতে হতবাক সবাই। কিশোরীর দাবি, ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের এইচআইভি আক্রান্ত রক্ত ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে প্রবেশ করিয়েছে সে।

এ ঘটনায় মেয়েটির স্বাস্থ্য নিয়ে চিন্তিত চিকিৎসকরা। সে যে কাজ করেছে, তাতে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তারা।

ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রেফতার করা হয়েছে সেই প্রেমিককে। স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীর। তাকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগ: ভারত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950