উপস্থিত থাকতে পারলেন না নিজের বিয়েতে, পাঠালেন ভাইকে

০৭ আগস্ট ২০২২, ১২:১০ PM
স্ত্রীর সঙ্গে ফুটবলার মোহামেদ বুয়া তুরে

স্ত্রীর সঙ্গে ফুটবলার মোহামেদ বুয়া তুরে © ইন্টারনেট

বিয়েতে ছিল নিজের। তবে তাতেই যোগ দিতে পারলেন না ফুটবলার মোহামেদ বুয়া তুরে। বিয়ের আনুষ্ঠানিকতা ভাইকে পাঠিয়ে সম্পন্ন করতে হয়েছে। নতুন ক্লাবের অনুরোধ রাখতে এ পথ বেছে নিতে হয়েছে তাকে। চাইনিজ সুপার লিগে দীর্ঘ সময় কাটিয়ে গত জুলাইয়ে সুইডিশ ক্লাব মালমোতে নাম লিখিয়েছেন তিনি।

ক্লাবের অনুশীলনে যোগ দিতে গত ২১ জুলাই সুইডেনে গেছেন তিনি। পরদিনই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় মালমো। এদিকে ছিল তার বিয়ের দিনক্ষণও। তবে নতুন ক্লাবে যোগ দিতে সরাসরি সুইডেনে যাওয়ায় সিয়েরা লিওনে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে অনুষ্ঠান যাতে পিছিয়ে না যায়, সেজন্য ভাইকে তার পক্ষে উপস্থিত থাকতে পাঠান।

এরপর বিয়ের সাজ-পোশাকে নববধূর সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন তুরে। জানিয়ে দেন, বিয়ের অনুষ্ঠানের অনেক আগেই ছবিগুলো তুলেছিলেন। বিয়ের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও স্ত্রীর সঙ্গে দেখা হয়নি তুরের। এক সাক্ষাৎকারে তুরে জানান, ২১ জুলাই সিয়েরা লিওনে বিয়ে হলেও মালমো দ্রুত যোগ দিতে বলায় বিয়েতে উপস্থিত থাকতে পারিনি।’

আরো পড়ুন: প্রেমিকার ডাকে সাড়া দিয়ে হানি-ট্র্যাপে যুবক, গচ্চা প্রায় ৩ লাখ

তুরে বলেন, আগেভাগেই ছবিগুলো তুলে রেখেছিলাম। যদিও সেখানে ছিলাম না, তবুও ছবিগুলো দেখলে মনে হয় সেখানেই ছিলাম। আমার পক্ষে বিয়েতে ভাই উপস্থিত ছিল। তবে আমি স্ত্রীকে সুইডেনে নিয়ে আসার চেষ্টা করব।

মালমোর হয়ে অভিষেক হয়েছে তুরের। গত ৪ আগস্ট ইউরোপা লিগে বাছাইপর্বের ম্যাচে ডিডেলেংয়ের বিপক্ষে ক্লাবের হয়ে বদলি হিসেবে মাঠে নামেন। ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে মালমো।

ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬